• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৪১ (24-Feb-2026)
  • - ৩৩° সে:
সিদ্ধিরগঞ্জে পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় গ্রেফতার ১০

সিদ্ধিরগঞ্জে পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় গ্রেফতার ১০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি, মাদক ও দস্যুতা মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হলেন- মো. হুমায়ূন কবির (২৫), ইয়াসিন রহমান আরমান রাজ (২২), মো. সবুজ (২৭), মো. আরাফাত হোসেন (৪০), মিতুল হোসেন (২১), এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫), কাশেম ঢালী (৪৮) ও সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতার মোট ১০ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।