• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৩০:৩২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
অ্যাটকোর পরিচালক হওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে ফুলেল শুভেচ্ছা

অ্যাটকোর পরিচালক হওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান টেলিভিশন পরিবার।৮ নভেম্বর রোববার সন্ধ্যায় রূপায়ণ টাওয়ারে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাইন খুরশেদ শুচি।এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের মিডিয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এশিয়ান টেলিভিশনের পরিচালক জাহিদ ইবনে রশিদ, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ব্রজমনি সিনহা, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান এ এস এম জাহিদ হোসেন শোভন, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ সাখায়েত উল্যা মিলন, এশিয়ান টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান আনোয়ারুল কবির, এশিয়ান টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের ডিজিএম মোহাম্মদ শাহজাহান সেন্টু, প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব, হেড অব ডিজিটাল মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং এইচআর ও এডমিন বিভাগের সহ-ব্যবস্থাপক মিজানুর রহমান।এর আগে রোববার বিকেলে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।এটিভি/ এইচকে