• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১২:১৯ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
বিনিয়োগ সম্প্রসারণে সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ মডেলে কাজ করছে: পরিকল্পনা উপদেষ্টা

বিনিয়োগ সম্প্রসারণে সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ মডেলে কাজ করছে: পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি নতুন উন্নয়ন মডেল নিয়ে কাজ করছে।২৮ জুলাই মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, বিনিয়োগ আকর্ষণে নীতির ধারাবাহিকতা, লালফিতার দৌরাত্ম্য দূর করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষা ও প্রশিক্ষণের কারিকুলাম যুগোপযোগী করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ জোরদার করতে হবে।তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্যতা ও দক্ষতার সনদ প্রদানের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ আরও বাড়াতে হবে। একই সঙ্গে পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে রিস্কিলিং ও আপস্কিলিংয়ের সুযোগ নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।উপদেষ্টা আরও বলেন, আনুষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। দক্ষ মানবসম্পদই দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়ে টেকসই সমৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।