• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:২৮:৩৪ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
দেশের জনগণ পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী

দেশের জনগণ পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করে বলেছেন, দেশের জনগণ পতিত ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না। ১৩ নভেম্বর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, যারা বোমাবাজি, সন্ত্রাস বা ভীতি প্রদর্শন করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার বিগত ৯ মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে। এ সময় সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার্থে এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে সাংবাদিকদের অপসাংবাদিকতার বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান মো. আসাদুজ্জামান।এটিভি/এসটিও