পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে
অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করে বলেছেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান যখন ঠিক হচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে সরকার আলোচনা করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।এটিভি/এসটিও