ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, জরিমানা ও মাংস জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করে জনতা।২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, মাংস ব্যবসায়ী একরামুল হক পচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি টের পেয়ে জনতা তাকে হাতেনাতে আটক করে।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এসময় জব্দ করা পচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।এ সময় সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন জানান, জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।