• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:২৬:৫৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্স-নেদারল্যান্ডসের জয়

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্স-নেদারল্যান্ডসের জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও নেদারল্যান্ডস। মাইকেল ওলিসের হ্যাটট্রিকে ফরাসিরা ৩-১ গোলে হারিয়েছে নর্থ আয়ারল্যান্ডকে। আর উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডাচরা।নর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও দেজিরে দুয়ের মতো তারকাদের নিয়ে আক্রমণ সাজান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন দুর্দান্ত মৌসুম পার করা মাইকেল ওলিসে।ম্যাচের ৪৩তম মিনিটে ওলিসের গোলে প্রথম লিড নেয় ফরাসিরা। ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখের এই রাইট উইঙ্গার। তবে ৬৪তম মিনিটে এক গোল শোধ দেন নর্থ আয়ারল্যান্ডের প্যাট্রিক ক্যালি। কিন্তু ওলিসে-জাদু তখনও বাকি ছিল। ৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ফ্রান্সের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি।উল্লেখ্য, আগামী ১৭ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স।