• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:৩৯ (13-Jul-2026)
  • - ৩৩° সে:
'ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সংকট কাটবে না': আব্দুস সালাম

'ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সংকট কাটবে না': আব্দুস সালাম

ডেস্ক রিপোর্ট: ঢাকায় জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।১৩ জুলাই সোমবার সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রশাসক আব্দুস সালাম জানান, যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব স্থানে পানি চলাচলের পথ পলিথিনে আটকে ছিল। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেছেন। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। রাজধানীর খালগুলোকে আগের অবস্থায় পুনরুদ্ধার করা গেলে এ সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি, ঢাকার পানি দ্রুত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে।সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনেরও ঘোষণা দেন।