অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
বিনোদন ডেস্ক: বিয়ে, প্রেম কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। তবে এবার কোনো প্রেমের গল্প কিংবা সম্পর্কের খবর নয়, আলোচনায় তার ছোট্ট রাজকন্যা। মেয়ের প্রথম জন্মদিনে এক বছর পর প্রকাশ্যে আনলেন তার মুখ।সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন এই অভিনেতা।ফেসবুক পোস্টে নিলয় লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা – আজ এক বছর পূর্ণ করল। মহান আল্লাহ তাকে সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন দান করুন। আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং সর্বদা কল্যাণের পথে পরিচালিত করুন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।মেয়ের প্রথম জন্মদিনে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিলয় আলমগীর। প্রায় এক বছর ধরে আড়ালেই ছিল তার ছোট্ট রাজকন্যার মুখ। মেয়ের প্রথম জন্মদিনে সেই অপেক্ষার অবসান ঘটালেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন মেয়ের ছবি।এটিভি/এসটিও