• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫২:৫৯ (24-Aug-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের করায় নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদলের

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের করায় নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে ধামরাই উপজেলা ছাত্রদল। এ ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারীকে ধামরাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।৪ জুলাই ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর রহমান রবিনের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূঁইয়া।এ সময় ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ মিছিলটি ধামরাই থানা রোডের ভরাট সেন্টার এলাকা থেকে শুরু হয়ে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।পরে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ ও তাতে জুতা নিক্ষেপ করেন ধামরাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।কর্মসূচিতে বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।