• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৮:০৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:
কাবাডিতে কেনিয়ার কাছে হারল বাংলাদেশ নারী দল

কাবাডিতে কেনিয়ার কাছে হারল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: ভারতের আহমেদাবাদে চলছে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। আজ বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ ছিল কেনিয়া। এই ম্যাচে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ হেরেছে ৩৪-২৫ পয়েন্ট ব্যবধানে।প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশ নারী দল। তবে কেনিয়াও বাংলাদেশের চেয়ে নারী কাবাডিতে তেমন অগ্রসর নয়। এরপরও কমনওয়েলথ নারী কাবাডিতে আজ ৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।নারী বিভাগের মতো পুরুষ বিভাগেও বাংলাদেশের গ্রুপে আছে কেনিয়া। আগামীকাল কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পুরুষদের অভিযান শুরু হবে। নারী বিভাগের ফলাফল নিয়ে পুরুষরা খানিকটা সতর্ক। কোচ আব্দুল জলির বলেন, ‘কেনিয়া কাবাডিতে উন্নতি করছে। ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের সঙ্গে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে আগামীকাল আমরা জয় দিয়ে শুরু করতে চাই।’পুরুষ বিভাগে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, কেনিয়া ও স্কটল্যান্ড। নারী বিভাগেও ‘বি’ গ্রুপে বাংলাদেশ কেনিয়ার সঙ্গে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। দুই বিভাগেই দুই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে খেলবে।এটিভি/ এইচকে