রূপায়ণ গ্রুপের সঙ্গে নাবা গ্রুপের ব্যবসায়িক চুক্তি
ডেস্ক রিপোর্ট: রূপায়ণ গ্রুপের ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করবে নাবা গ্রুপ।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় রূপায়ণ সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রূপায়ণ গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিবিও (ইনচার্জ) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং নাবা গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন উপদেষ্টা মো. আহসানুর রহমান।এই চুক্তির আওতায় রূপায়ণ গ্রুপের কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও ইনিস্টিটিউশনাল স্পেস বিক্রিতে চ্যানেল পার্টনার হিসাবে কাজ করবে নাবা গ্রুপ।এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।