• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩২:৩০ (18-Oct-2026)
  • - ৩৩° সে:
দেশের প্রধান নদ-নদীর পানি কমছে

দেশের প্রধান নদ-নদীর পানি কমছে

ডেস্ক রিপোর্ট: দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে আগামী ৩ দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।১৮ অক্টোবর রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।পাউবো জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকগত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল কমেছে, যা আগামী ৫ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।এসময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলও কমেছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তিস্তা নদীর পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে এবং ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।এটিভি/এসটিও