• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৫৯ (29-Nov-2026)
  • - ৩৩° সে:
মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

অনলাইন ডেস্ক: মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি ৩ দিন রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।২৯ নভেম্বর রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে— এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত ও ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কেটে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।এটিভি/এসটিও