সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের নতুন বিধিনিষেধ
অনলাইন ডেস্ক: জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।২১ নভেম্বর শনিবার এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।এতে জানানো হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে যানবাহনের প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স চালকের সঙ্গে রাখতে হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বাসসএটিভি/এসটিও