• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩২:৫৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক: গ্রাম পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। বিশেষ বিবেচনায় দফাদার ও মহল্লাদারদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা।৯ নভেম্বর সোমবার স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।পরিপত্রে আরও জানানো হয়েছে, আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।এটিভি/ এম এইচ আই