নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলসের (এনপিএ) আত্মপ্রকাশ ঘটেছে।১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়।পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করল।জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।