পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির নতুন চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধান বিচারপতি ড. জুবায়ের রহমান চৌধুরী।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।সূত্র: যুগান্তর