• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৯:৪৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ১৫ নভেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।বোমাটি সিঁড়ির ওপর পড়ে আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়। এতে সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে বলে জানিয়েছে পুলিশ।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।”তিনি বলেন, “যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চালাচ্ছে পুলিশ।এটিভি/এসআইআর