• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০৮:১৬ (04-Sep-2026)
  • - ৩৩° সে:
ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী

ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মন্তব্য করে বলেছেন, রাষ্ট্রের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান। তাই ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশে বিভাজন কিংবা সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো ভেদাভেদ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।হাবিবুর রশিদ বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। পাশাপাশি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’— এই নীতি পুনর্ব্যক্ত করে তিনি মন্দির, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।এ সময় দল-মত নির্বিশেষে তাকে নির্বাচিত করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। ঢাকা-৯ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।সূত্র: যমুনা টিভি