• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৩:০৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাজ্যের স্কুলে ধর্মীয় শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ মুসলিম সংগঠনগুলোর

যুক্তরাজ্যের স্কুলে ধর্মীয় শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ মুসলিম সংগঠনগুলোর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষে ধর্মভিত্তিক শিক্ষা পৌঁছে দিতে কাজ করছে মুসলিম সংগঠনগুলো। ৮ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় আন্তধর্মীয় সপ্তাহ উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টারের ফোরাম অব মুসলিম অর্গানাইজেশন্সের একটি সহযোগী সংগঠন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষামডিউল তৈরি করেছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আশা ও আশাবাদ জাগিয়ে তোলা।শিক্ষামডিউলগুলোর অন্যতম নির্মাতা সারা সাইগল বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ এবং শিক্ষা-উপকরণগুলো তৈরি করা হয়েছে। বর্তমানে যখন ভুল বোঝাবুঝি ও বিভেদ বাড়ছে, তখন এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কৌতূহল ও শেখার আগ্রহ নিয়ে যাত্রা শুরু করি, তখন ভবিষ্যত্ এমনিতেই আরো উজ্জ্বল হয়ে ওঠে।জাতীয় আন্তধর্মীয় সপ্তাহে দেশজুড়ে শত শত স্কুল অংশ নেবে। এ আয়োজনের উদ্দেশ্য আন্তধর্মীয় সম্পর্ক জোরদার করা, সচেতনতা বৃদ্ধি, সমাজে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অবদান উদ্যাপন এবং কুসংস্কার, পক্ষপাত ও বিভেদ মোকাবিলা করা।ফেইথ অ্যান্ড বিলিফ ফোরামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শ্রেণিকক্ষের পাঠদান ও সমাবেশের জন্য বিনামূল্যে শিক্ষা-উপকরণ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা কবিতা প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় আন্তধর্মীয় সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আরো উজ্জ্বল ও অভিন্ন ভবিষ্যত্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজেদের মধ্যে গল্প, অভিজ্ঞতা ও কবিতা বিনিময়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের এই আয়োজনে যুক্ত হবে।সূত্র : এশিয়ান ইমেজ ডটসিও ডটইউকে