• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২০:২৪ (08-Oct-2026)
  • - ৩৩° সে:
লঙ্কান টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা

লঙ্কান টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। এর মধ্যে পেয়েছেন ৭ জয়, ৮ হার ও ৩টিতে ড্র। নিজে খেলা চালিয়ে গেলেও পরের প্রজন্মের হাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ধনাঞ্জয়া।লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ধনঞ্জয়া লেখেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত্বভার এখন পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে এ সংস্করণে অধিনায়কের দায়িত্ব পান ধনঞ্জয়া। আফগানিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তার অধিনায়কত্বে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।অধিনায়ক হিসেবে ধনঞ্জয়া ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেছেন এবং ৪৪.৪৪ বোলিং গড়ে ৯টি উইকেট নেন। টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাকান ধনঞ্জয়া। তার সেই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাশলি ডি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে।’এখনও লঙ্কান টেস্ট দলের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের লড়াইয়ে ফিরবে শ্রীলঙ্কা।