• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১২:৪৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
সচিবালয়ে সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

সচিবালয়ে সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক: সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।৩ নভেম্বর মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিং এ আগত ও ওটিপি-এর মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন।বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন।এমতাবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে আবশ্যিকভাবে সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে কয়েকটি নির্দেশনা জারি করা হয়। এতে সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিন বাইরের দপ্তরের সঙ্গে সভা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের অনুপস্থিতির সময় ওটিপি সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।এটিভি/এসটিও