দ্বিতীয় মেয়ের নাম জানিয়ে ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা
বিনোদন ডেস্ক: দশেরা বা বিজয়া দশমীর শুভক্ষণে দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনার পাশাপাশি পরিবারের নতুন সদস্যের প্রথম ঝলকও ভাগ করে নিয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। নবজাতকের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। দম্পতির এই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।দীপিকা ২০ অক্টোবর মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের... দেবী পাড়ুকোন সিং’। ছবিতে দীপিকা, রণবীর, তাদের বড় মেয়ে দুয়া এবং ছোট্ট দেবীকে সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। ছবিতে রণবীরের কোলে রয়েছে দুয়া। সে আদর করে চুমু দিচ্ছে তার ছোট বোনকে। অন্যদিকে, দীপিকার কোলে রয়েছে নবজাতক দেবী। চারজনের এই পারিবারিক মুহূর্ত যেন ছবিতে ফুটিয়ে তুলেছে ভালোবাসা ও আনন্দের আবহ।দীপিকা-রণবীরের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন- শারভারি, মৃণাল ঠাকুর, ভূমি পেডনেকর, প্রজ্ঞা জয়সওয়াল ও হরশদীপ কৌরসহ আরও অনেকে।গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন দীপিকা। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়েছিল। এবার পরিবারে নতুন সদস্যের আগমনে পূর্ণতা পেয়েছে তারকা দম্পতির সংসার।২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের পরিচয় ও প্রেমের শুরু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন তারা। খবর এনডিটিভির। এটিভি/এসটিও