• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:২৩:৫০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
নতুন দায়িত্ব পেলেন এ্যানি

নতুন দায়িত্ব পেলেন এ্যানি

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্য ৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। এতে বিএনপি নেতা ও সংসদ সদস্য (এমপি) মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করা হয়েছে।দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে রয়েছেন- ১. মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি আহ্বায়ক২. অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্যসচিব৩. ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সদস্য৪. অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য৫. অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-উপাচার্য (প্রশাসন) ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য৬. অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় সদস্য৭. অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য৮. মো. আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য।সূত্র: কালের কণ্ঠ