• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৪৪:৫৩ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
হরমুজ সংকটে বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম

হরমুজ সংকটে বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ১৩ জুলাই সোমবার লেনদেন শুরুর পরই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এর দাম ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল।একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।জ্বালানি বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, বর্তমান সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের সীমা অতিক্রম করতে পারে।তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি ও সমঝোতা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে উচ্চ অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে।