• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪২:০১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:
সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব

সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব

বিনোদন ডেস্ক: জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ ২০০৯ সালে শুরু হয়। শুরু থেকেই শোটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। কেবল তৃতীয় সিজনে তাঁর পরিবর্তে সঞ্চালনা করেন মিঠুন চক্রবর্তী। পরে দর্শকদের অনুরোধে আবারও সৌরভকে ফিরিয়ে আনা হয় এবং এক দশক ধরে তিনি সফলভাবে শোটি উপস্থাপনা করেন।২০২৪ সালে দশম সিজন প্রচারের পর শোটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জানা যায়, পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের কারণে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চ্যানেলের দূরত্ব তৈরি হয়। এরপর তিনি জি বাংলা ছেড়ে অন্য একটি চ্যানেলে যুক্ত হন বলে জানা গেছে।দীর্ঘ বিরতির পর আবারও ‘দাদাগিরি’ শুরু করার প্রস্তুতি নিচ্ছে জি বাংলা। এবার সৌরভ গাঙ্গুলী না থাকায় সঞ্চালকের ভূমিকায় বড় পরিবর্তন আসছে। শোনা যাচ্ছে, নতুন সঞ্চালক হিসেবে অভিনেতা ও রাজনীতিক দেবকে চূড়ান্ত করা হতে পারে। তাঁর জনপ্রিয়তা ও সহজ যোগাযোগের ক্ষমতার কারণেই চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে বিবেচনা করছে বলে জানা গেছে।তবে এ বিষয়ে এখনো জি বাংলা বা দেবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে দেবের সঙ্গে আলোচনা হয়েছে।এদিকে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, তিনি শুনেছেন দেব শোটি সঞ্চালনা করতে পারেন এবং তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন।নতুন সিজনে শোয়ের ফরম্যাটেও কিছু পরিবর্তন আসছে বলে জানা গেছে। প্রতিটি পর্বে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মেন্টর হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ভূমিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে বলেও সূত্রের খবর।