• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৬:৫৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:
ভোলায় কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল

ভোলায় কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে কাপনের কাপড় পরে জামায়াতে ইসলামীর মিছিলে অংশ গ্রহণ করেন একদল জামায়াত কর্মী।৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের মিছিলে কাফনের কাপড় পরে অভিনব প্রতিবাদ করেন তারা।ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিমের নেতৃত্বে কাফনের কাপড় পরিহিত অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা ধরনের স্লোগান দেন।দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি বাজারের উত্তর মাথায় শহীদ মিনারের প্রান্তে গিয়ে শেষ হয়এসময় কাফনের কাপড় পরা নেতাকর্মীরা বলেন, কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, ভোটকেন্দ্র দখল করতে আসলে সমুচিত জবাব দেয়া হবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত। কারও রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। এ বার্তাই ছিল আমাদের কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মূল উদ্দেশ্য।মিছিল শেষে বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাশত করা হবে না। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধভাবে চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করা হবে এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা হবে।