• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৩:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:
দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাসকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিরিজে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার; দলে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি ও নাইম শেখ।আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের ১ম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ডিসেম্বর (গকেবেরহা) ও ৭ ডিসেম্বরে (কেপটাউন)।সবগুলো খেলাই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচগুলো।বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।এটিভি/ এইচকে