• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:২৬:২০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

আন্তর্জাতিক ডেস্ক: ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৮ জুন সোমবার সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৩.১১ ডলারে নেমে এসেছে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৩৬.৩০ ডলারে দাঁড়ায়।বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ান্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতির সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ ফলনও স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সাম্প্রতিক সেশনে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আরও বৃদ্ধি পেয়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধারণের সুযোগ ব্যয় বেড়েছে, যা দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল সোমবার জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানালেও তা উপেক্ষা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সূত্র: রয়টার্স