বক্স অফিসে ঝড়! দঙ্গল-এর রেকর্ড ভাঙতে কত দূরে রামায়ণ?
বিনোদন ডেস্ক: বক্স অফিসে যেন থামছেই না ‘রামায়ণ’-এর দাপট! মুক্তির পর থেকেই একের পর এক আয়ের মাইলফলক ছুঁয়ে আলোচনায় রয়েছে সিনেমাটি। বিশ্বজুড়ে ছবিটির অভাবনীয় ব্যবসা ঘিরে এবার নতুন করে প্রশ্ন উঠেছে, আমির খানের ‘দঙ্গল’-এর রেকর্ড কি ভাঙতে পারবে ‘রামায়ণ’? লক্ষ্য এখন ২ হাজার কোটি রুপির মাইলফলক। তবে সেই অর্জনের পাশাপাশি ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় শীর্ষস্থান দখল করাও বড় চ্যালেঞ্জ।প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, মুক্তির ১৫ দিনেই বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৫৪৭ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে ‘রামায়ণ’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি দর্শকদের কাছ থেকে সাড়া পাচ্ছে। তবে আয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।ভারতের বাজারে ছবিটির আয় নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি বিদেশের বাজার থেকেও আসছে উল্লেখযোগ্য অর্থ। ১৫তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এতে বিদেশের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৫১৫ কোটি রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার রেকর্ড এখনো আমির খানের ‘দঙ্গল’-এর দখলে। ফলে ‘রামায়ণ’-এর সামনে চ্যালেঞ্জ শুধু ২ হাজার কোটি রুপির মাইলফলক ছোঁয়া নয়, বরং সেই রেকর্ড পেরিয়ে নতুন ইতিহাস গড়া।এখন দেখার বিষয়, বক্স অফিসে আয়ের এই গতি ধরে রেখে শেষ পর্যন্ত ‘দঙ্গল’-কে পেছনে ফেলতে পারে কি না ‘রামায়ণ’। নাকি বিপুল আয় করেও অধরাই থেকে যাবে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ার স্বপ্ন!এটিভি/ এইচকে