• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৮:২৬ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১০ নভেম্বর মঙ্গলবার তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।এমিনে এরদোয়ান জানান, সাক্ষাৎকালে জলবায়ু সুবিচার নিশ্চিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘শূন্য বর্জ্য’ নীতি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, পরিবেশবান্ধব এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।এটিভি/এসআইআর