• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩১:১৮ (29-Nov-2026)
  • - ৩৩° সে:
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত, চালক উধাও

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত, চালক উধাও

অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮ বছর) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে সেতুতে ফেলে চালক পালিয়ে গেছেন।২৯ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি।পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তরুণীকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।এটিভি/ এইচকে