• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০৪:১৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:
প্রেমিককে বাড়িতে ডেকে এনে আগুনে পুড়িয়ে হত্যা, তরুণী গ্রেফতার

প্রেমিককে বাড়িতে ডেকে এনে আগুনে পুড়িয়ে হত্যা, তরুণী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকের অবহেলার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে তার প্রেমিককে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।২১ এপ্রিল মঙ্গলবার ঘটনার দিন প্রেমিক কিরণকে বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত তরুণী প্রেরণা। পরে তাকে বেঁধে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে পুলিশ।পুলিশ জানায়, কিরণ ও প্রেরণা একই টেলিকম দোকানে কাজ করতেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন ও অবহেলার অভিযোগ থেকেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধ অবস্থায় কিরণকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।পুলিশ আরও জানায়, ঘটনার সময় তরুণী ঘটনাটি ভিডিও করছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।ডেপুটি পুলিশ কমিশনার ডি এল নাগেশ বলেন, অভিযুক্ত তরুণীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিরোধ ও মানসিক দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে।সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস