• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫১:৪২ (08-Nov-2026)
  • - ৩৩° সে:
নায়িকা স্বাগতার বিরুদ্ধে লেহেঙ্গা ছিঁড়ে ফেলার অভিযোগ রুবাইয়াত তনির!

নায়িকা স্বাগতার বিরুদ্ধে লেহেঙ্গা ছিঁড়ে ফেলার অভিযোগ রুবাইয়াত তনির!

বিনোদন ডেস্ক: গ্ল্যামার দুনিয়ায় এবার নতুন বিতর্ক! নায়িকা স্বাগতার বিরুদ্ধে লেহেঙ্গা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন সানভি’স বাই তনি ব্রান্ডের মালিক রুবাইয়াত তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে লেহেঙ্গাটি দেখিয়ে পুরো বিষয়টি তুলে ধরতে দেখা যায় রুবাইয়াত তনিকে। তাঁর অভিযোগ, প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে পরার জন্য নেওয়া লেহেঙ্গা ফেরত দেওয়া হয়েছে ছেঁড়া অবস্থায়! ভিডিওতে লেহেঙ্গাটির ছেড়া বিভিন্ন অংশও দেখানো হয়।তিনি আরও বলেন, লেহেঙ্গার বিষয়ে জানতে দোকানের কর্মচারীরা নায়িকা স্বাগতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। যদিও লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি ওই অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। কিন্তু তার এই মন্তব্য থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, তাঁর ইঙ্গিতের কেন্দ্রে রয়েছেন নায়িকা স্বাগতা।সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগতাকে মেনশন করেও নানা আলোচনা করছেন নেটিজেনরা।  আবার অনেকে প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বাগতার পরা সেই লেহেঙ্গার ভিডিও পোস্ট করেন। তবে রুবাইয়াত তনি সরাসরি নাম উল্লেখ না করায় এবং স্বাগতার বক্তব্য জানা না যাওয়ায় বিষয়টি নিয়ে এখনো তৈরি হয়েছে নানা প্রশ্ন।এখন দেখার বিষয়, এই অভিযোগের বিষয়ে নায়িকা স্বাগতা কী প্রতিক্রিয়া জানান এবং রুবাইয়াত তনির এই অভিযোগের পেছনের পুরো ঘটনা কী!এটিভি/আরএম