জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জামালপুর প্রতিনিধি: জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে সচেতন নাগরিক কমিটি-সনাকের সহযোগিতায় শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলার ৯০টি ওয়েব পোর্টালের ওপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন এবং সনাক সভাপতি শামীমা খানসহ আরও অনেকে।