• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৬:৪৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’

মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’

বিনোদন ডেস্ক: গুঞ্জন উঠেছে, বন্ধ হতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘সোলজার’-এর শুটিং। একাধিকবার শুটিংয়ের শিডিউল দিয়েও কাজ শেষ করতে পারেননি নির্মাতারা। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে দিন দিন বাড়েছে ধোঁয়াশা।শুরুতে গত বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে চলতি বছরের অক্টোবর এবং সর্বশেষ ডিসেম্বরে মুক্তির কথা জানানো হয়েছিল। তবে মুক্তির সময় ঘনিয়ে এলেও বেশিরভাগ শুটিং বাকি ছিল।শাকিব খানের ম্যানেজার মনির জামান এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি।অন্যদিকে, শিল্পী-কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার অভিযোগও উঠেছে। যদিও তা অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন।এদিকে নতুন সিনেমা ‘মহব্বত’ এর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। ফলে ‘সোলজার’-এর বাকি শুটিং কবে শেষ হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে নির্মাতা পক্ষের দাবি, শুটিং শেষ হলেই টিজারের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কবে মুক্তি পায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমাটি।এটিভি/এসটিও