জুলাই অভ্যুত্থান নিয়ে অভিযোগ, ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জিনাত হুদার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও জানান, অভিযোগের বিস্তারিত তদন্তে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।অধ্যাপক জিনাত হুদা দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ, সিনেটের নির্বাচিত সদস্য এবং ঢাবির শিক্ষক রাজনীতিতে নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।সূত্র: দেশ রূপান্তর