ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
ডেস্ক রিপোর্ট: ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলটির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।১৩ সেপ্টেম্বর রোববার এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ ঘোষণা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।প্রার্থী ঘোষণার পাশাপাশি ২ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং তিনি নির্বাচন কেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।দিকনির্দেশনায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জুলাইয়ের শহিদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারি রাখার নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।