• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৮:১৯ (19-Aug-2026)
  • - ৩৩° সে:
৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।১৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে।এ ছাড়া রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।তবে কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগের বিষয়েও কোনো আদেশ দেওয়া হয়নি।