• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৯:৩৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:
ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

অনলাইন ডেস্ক: ২৪-র জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।২৪ নভেম্বর মঙ্গলবার ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন এ মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় তিনি।ওই ঘটনায় ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।এটিভি/এসটিও