• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৩:৪১ (19-Oct-2026)
  • - ৩৩° সে:
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোথাও কোনো শঙ্কা নেই: ডিআইজি জাহিদুল হাসান

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোথাও কোনো শঙ্কা নেই: ডিআইজি জাহিদুল হাসান

জামালপুর প্রতিনিধি:  দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোথাও কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন  ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা।১৮ অক্টোবর রোববার সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, জামালপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।তিনি আরও বলেন, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা সদস্য ছাড়াও অন্যান্য বাহিনীর গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করে যাচ্ছেন। তাই নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই।পরিদর্শনকালে বিভিন্ন উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়সহ কর্মকর্তা ও পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এটিভি/ এইচকে