• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০৫:২০ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ভারতে গিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেষ পর্যন্ত বৈঠকে অংশ না নিয়েই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।সূত্র জানায়, ১৫ জুন সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। এ উদ্দেশ্যে তিনি রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান।দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে ডা. জাহেদ উর রহমানের অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়নি।পরবর্তীতে তাঁর পরিচয় ও সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দিয়ে ভারতে প্রবেশের অনুরোধ জানায় বলে জানা গেছে। তবে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে তিনি ভারতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।এরপর রোববার রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। আজ সোমবার দুপুরের আগেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।