• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১২:০৩:০৩ (30-Jun-2026)
  • - ৩৩° সে:
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালে ১০০০ টাকা করে ট্যাক্স নেওয়ার প্রস্তাব এমপির

বিয়েতে অতিথি ১০০ ছাড়ালে ১০০০ টাকা করে ট্যাক্স নেওয়ার প্রস্তাব এমপির

অনলাইন ডেস্ক: শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে আনন্দ-ফুর্তির নামে অতিরিক্ত ব্যয় ও অপচয় হচ্ছে। এ কারণে বিয়ের অনুষ্ঠানে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি।সংসদ সদস্যের এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি খোঁজ নিয়ে জানা গেছে, তিনি গত শুক্রবার রাজধানীতে একটি আলোচনাসভায় এ মন্তব্য করেন।ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিয়েশাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি আরও বলেন, এসব অনুষ্ঠানে অশ্লীল প্রদর্শনীও দেখা যায় এবং গায়েহলুদসহ বিভিন্ন আয়োজনে অতিরিক্ত জাঁকজমক তৈরি করা হয়।তিনি দাবি করেন, অতীতে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্দিষ্ট সীমার বাইরে অতিথি হলে ট্যাক্স আরোপের বিধান ছিল। সেই নিয়ম পুনরায় কার্যকর করার প্রস্তাবও দেন তিনি।এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘১০০ জনের বেশি অতিথির ক্ষেত্রে প্রতি অতিথির জন্য ১০০০ টাকা ট্যাক্স নির্ধারণ করা হলে অপচয় কমবে। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও এক পর্যায়ে কমে আসতে পারে।’এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও তিনি একই ধরনের প্রস্তাব উত্থাপন করেন বলে জানা গেছে। তিনি বিয়ের অনুষ্ঠান ও গায়েহলুদে অতিরিক্ত ব্যয় ও জাঁকজমক নিয়ন্ত্রণে পুরোনো অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের আহ্বান জানান।