• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৭:৪৩ (25-Aug-2026)
  • - ৩৩° সে:
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন

সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের লোহিত সাগর উপকূলের কাছে সোমবার ‘অজ্ঞাত বস্তু’র আঘাতে একটি ট্যাংকারে আগুন ধরে গিয়েছে। একটি ব্রিটিশ সামুদ্রিক সংস্থা এ তথ্য জানিয়েছে।যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ‘কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। সকল ক্রু নিরাপদে আছেন এবং তাদের হিসাব পাওয়া গেছে। পরিবেশের ওপর কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি।’দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি শহর ইয়ানবুর ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।সূত্র: বাসস