• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৬:২৩ (26-Nov-2026)
  • - ৩৩° সে:
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই এখন দারুণ জমে উঠেছে। তবে শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।বর্তমান সমীকরণ অনুযায়ী, নিজেদের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতলেই ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে প্রোটিয়ারা। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামনে এখনও নয়টি করে ম্যাচ বাকি রয়েছে। ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই দুই দলকেই কমপক্ষে পাঁচটি করে ম্যাচে জয় পেতে হবে।তবে ফাইনালের পথে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে রয়েছে ভারত। শিরোপার মঞ্চে জায়গা করে নিতে হলে নিজেদের বাকি ছয়টি ম্যাচের অন্তত পাঁচটিতে জিততে হবে টিম ইন্ডিয়াকে।এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ।এটিভি/আরএম