• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪১:০৪ (30-Jun-2026)
  • - ৩৩° সে:
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

অনলাইন ডেস্ক: টান টান উত্তেজনা আর চরম নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়নি।তাই অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা।কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এই ম্যাচের প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি।বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো। তাদের ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল। তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন। দুই দলের শক্তি, সমার্থ ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অবশেষে তাই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। ট্রাইব্রেকারের চিত্র নিম্নে:নেদারল্যান্ডস প্রথম শট:  কুপমাইনার্সের প্রথম শট থেকে এসেছে গোল।মরক্কো প্রথম শট: মিস! এল আয়নাউয়ি গোল দিতে পারেননি।নেদারল্যান্ডস দ্বিতীয় শট: মিস! জাস্টিন ক্লাইভার্ট মেরেছেন পোস্টে।মরক্কো দ্বিতীয় শট: একটুর জন্য গোল পেলেন রাহিমি!নেদারল্যান্ডস তৃতীয় শট: গোল। পেয়েছেন ভেগহোর্স্ট।মরক্কো তৃতীয় শট: শেমসদিন তালবির গোল।নেদারল্যান্ডস চতুর্থ শট: মিস! কী করলেন কুইন্টেন টিম্বার্স। বল মারলেন পোস্টের বাইরে।মরক্কো চতুর্থ শট: আশরাফ হাকিমিও গোল দিতে পারলেন না।নেদারল্যান্ডস পঞ্চম শট: সামারভিলের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনো।মরক্কো পঞ্চম শট: সাইবারির গোল এবং মরক্কো শেষ ১৬ তে।এদিকে, নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানিও। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।