• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৭:৩৭ (26-Nov-2026)
  • - ৩৩° সে:
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।ডিবি জানিয়েছে, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন।ডিবি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনসের একটি বিলাসবহুল ভবনে আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে দুর্বৃত্তরা।এটিভি/এসটিও