হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক: বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তা থেকে মুক্ত থাকছে বাংলাদেশ।বুধবার ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ হরমুজ প্রণালি পার হতে কোনো সমস্যা নেই। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও হরমুজ প্রণালি পার করতে পারবে।মক্কা প্যাক্টে ইরানের অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, আমরা মক্কা প্যাক্টকে আমাদের বিপক্ষে দেখছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধে আমরা শুধু আমেরিকার ক্যাম্পে আক্রমণ করেছি। ইসলামিক কোনো রাষ্ট্রকে নয়। মক্কা প্যাক্টে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তেহরান গ্রহণ করবে।এছাড়া, সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঞ্চল ও এর বাইরের জনগণের স্বার্থে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।সূত্র: স্টার নিউজ