• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২৬:০৯ (15-Oct-2026)
  • - ৩৩° সে:
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালক আহত হয়েছেন।১৪ অক্টোবর বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন।তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।সূত্র: যমুনা টিভি